কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
- আপডেট সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে সুজন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাতে গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পড়ুন>>প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি
নিহত সুজন (২২) বড়ভিটা কামারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার সোনাতন চন্দ্র রায় এবং মাতার মৃত পুতুল রানী।
দুর্ঘটনায় আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুন (২০) রয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে তাঁরা অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























