ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

কাগতিয়া দরবার শরীফে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • আপডেট সময় : ০৭:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩২৯৬৪ বার পড়া হয়েছে

কাগতিয়া দরবার শরীফে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাগতিয়া দরবার শরীফে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত।

মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.)। যুগে যুগে মানুষকে হেদায়তের জন্য অসংখ্য নবী ও রাসূল পৃথিবীতে এসেছেন। ছৈয়্যদুল মুরসালিন হযরত মুহাম্মদ মোস্তফা (দ.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। প্রিয় নবী (দ.) এর পর আর কোনো নবী আসবেন না, ফলশ্রুতিতে মানুষকে আল্লাহর পথে আহ্বানের এ মহান দায়িত্ব পালন করছেন আউলিয়ায়ে কেরামগণ। এরই ধারাবাহিকতায় আমরা পেয়েছি খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)কে।

তিনি এমন এক তরিক্বত প্রবর্তন করেছেন যেখানে কুরআন ও সুন্নাহর কোন ব্যত্যয় নেই। প্রিয় রাসূল (দ.) বলেছেন, ‘আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি বিষয় আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটি হলো আল্লাহর কিতাব অন্যটি হলো আমার আহলে বাইত’।

পড়ুন>> সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আহলে বাইতের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ শোহাদায়ে কারবালা স্মরণে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতের মূল বিষয় হলো নবীজির প্রতি পূর্ণ এত্তেবা ও ভালোবাসা। যে তরিক্বতে রয়েছে প্রতিদিন এগারোশত এগারো বার দরূদ শরীফ, ফয়েজে কুরআন, মোরাকাবা, জিকিরে জলী ও জিকিরে খফির ব্যবস্থা। ইসলামের সম্মানিত চার মাসের মধ্যে মুহররম অন্যতম। মুহররমের দশম দিন আশুরা নামে পরিচিত। মহান আল্লাহ বিভিন্ন মনীষীকে কঠিন কঠিন মুসিবত থেকে এই দিনেই পরিত্রাণ দেন।

এই দিনেই ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক-নির্মম ঘটনার সাক্ষী হয় পৃথিবীবাসী। এ দিনেই প্রিয় নবী (দ.) এঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-কে শহিদ করা হয়। প্রিয় রাসূল (দ.) এঁর প্রাণপ্রিয় দৌহিত্রের শাহাদাতের মাধ্যমে প্রমাণিত হয় যুগে যুগে যারাই আল্লাহ ও রাসূল (দ.) এর পথে থাকবে তারাই বিভিন্নভাবে আঘাতের শিকার হবে। কারবালার করুণ ঘটনার মাধ্যমে তারই প্রতিফলন ঘটে।

পড়ুন>> এবার প্রথম যুক্ত হলো সনাতনীদের নতুন উৎসব গঙ্গা আরতী

বৃহস্পতিবার (২৫ জুন) বাদে জোহর হতে চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাগতিয়া দরবার শরীফে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত

আপডেট সময় : ০৭:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬