কাউনিয়ায় ১৩ হাফেজ ছাত্রের দস্তরবন্দী
- আপডেট সময় : ০৭:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ১৩ জন হাফেজ ছাত্রের দস্তরবন্দী ও সনদ বিতরণ উপলক্ষে বদরীন সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে রেল স্টেশন মাঠে বিশিষ্ট সমাজ সেবক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এই বদরীন সম্মেলন ও ওয়াজমাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন মোহতামীম শালবন রহমানিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসা জয়পুর হাট হাফেজ হযরত মাওলানা মো. শামীম ওছমানী।
২য় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন খতিব কেন্দ্রীয় জামে মসজিদ, ফুলবাড়িয়া মোমেনশাহী হযরত মাওলানা মুফতি মো. মাহামুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান।
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবীব, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সাওয়ার আলম মুকুল, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মোঃ সাইফুল, কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার সভাপতি মিনহাজুর রহমান হেনা, সাধারন সম্পাদক ও কাউনিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, মোহতামীম আব্দুল কুদ্দুস প্রমূখ।
প্রধান বক্তা মাওলানা মোঃ শামীম ওছমানী সহ মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ মাদ্রাসা থেকে পুনাঙ্গ হাফেজ হওয়ায় ১৩জন ছাত্র কে পাগড়ী পরিয়ে দস্তরবন্দী ও সাটিফিকেট প্রদান করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























