কাউনিয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০২:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা ক্যাম্পাসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া বণিক সমবায় সমিতির ম্যানেজার সারওয়ার আলম মুকুলের সঞ্চালনায়, বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কাউনিয়া বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম।
এছাড়াও কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির তারা, মায়াবাজার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ম্যানেজার মজিবর রহমান, ভোলা মিয়া, আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী , শ্রেষ্ঠ সমবায়ী মৎস্যজীবী, শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


























