ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান হৃদয়ের প্রথম টেস্ট ফিফটির দিনে চাপ বাড়াল মুশফিক-লিটনের বিদায় ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু মার্কিন রাজনীতিতে নিজের পরিচয় নিয়ে দৃঢ় অবস্থানে এল-সায়েদ ৭ নভেম্বরে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিপাহি-জনতার অভ্যুত্থান, ক্ষমতার পালাবদল ও বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা গাজায় ইসরায়েলি হামলায় হতাহত আড়াই লাখ ছাড়াল

কাউনিয়ায় ৩ দিন থেকে পল্লী চিকিৎসক নিখোঁজ

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ৩ দিন থেকে পল্লী চিকিৎসক নিখোঁজ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় ৩ দিন থেকে পল্লী চিকিৎসক নিখোঁজ

রংপুরের কাউনিয়া উপজেলার বুদ্ধির বাজার এলাকার  পল্লী চিকিৎসক ও শহিদবাগ ইউনিয়ন এর চর সাব্দী (বুদ্ধির বাজার) গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র মোঃ আতিয়ার রহমান ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ পল্লী চিকিৎসক এর স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন জানান, তার স্বামী মোঃ আতিয়ার রহমান ৫ ওয়াক্ত নামাজ পড়েন। গত শনিবার (২৭ এপ্রিল) ভোরে নামাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি।

মসজিদে এ নামাজ আদায় করতে  যায়নি। আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। সন্তানদের মুখের দিকে চেয়ে স্বামীকে খুঁজে  দেওয়ার জন্য প্রশাসন ও সরকার প্রধানের সহযোগিতা কামনা করেছেন তার স্ত্রী ।

তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাড়িতে রেখে গেছেন। পল্লী চিকিৎসক আতিয়ার রহমানের  স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পল্লী চিকিৎসক এর উপার্জনের ওপর তারা নির্ভরশীল। নিখোঁজ পল্লী চিকিৎসকের ছেলে জানান তার বাবা কোন রাজনীতি করেন না। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

কাউনিয়া কেমিষ্ট এন্ড ড্রাগ সমিতির সভাপতি, শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু বলেন, পল্লী চিকিৎসক মোঃ আতিয়ার রহমান নিখোঁজ হওয়ায় বিষয়টি তার পরিবারের লোকজন  আমাদের জানিয়েছে।

আমরা পুলিশ প্রশাসনের কাছে নিখোঁজ পল্লী চিকিৎসক কে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। তার অনুপস্থিতিতে পরিবার টি উৎকন্ঠায় ও অসহায়  ভাবে দিন কাটাচ্ছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজার রহমান বলেন, পল্লী চিকিৎসক

মোঃ আতিয়ার রহমান নিখোঁজ হওয়ার বিষয়ে তার স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন একটি জিডি করেছেন। নিখোঁজ পল্লী চিকিৎসককে খুঁজে বের করতে পুলিশ সর্বাত্বক প্রচেষ্ঠা চালাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ৩ দিন থেকে পল্লী চিকিৎসক নিখোঁজ

আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪