কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজে বিনাধান ১৭ এর মাঠ দিবস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজে বিনাধান ১৭ এর মাঠ দিবস : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজে বিনাধান ১৭ এর মাঠ দিবস

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজে বিনাধান ১৭ এর মাঠ দিবস
কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজে বিনাধান ১৭ এর মাঠ দিবসে বক্তব্য রাখছেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর মোঃ সিরাজুল ইসলাম।

 

 

কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজে বিনাধান ১৭ এর মাঠ দিবস

 

 

কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজে বিনাধান ১৭ এর মাঠ দিবস।
বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানর জাত বিনাধান ১৭ ও ২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজ প্রহলাদের উঠানে বুধবার বিনাধান ১৭ আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র রংপুরের আয়োজনে, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনিয়ার সহয়োগিতায় মাঠ দিবেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর মোঃ সিরাজুল ইসলাম।

পড়ুন>> শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র রংপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রফিকুল ইসলাম।

 

বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা উপকেন্দ্র রংপুর মোঃ মোতাব্বের হোসেন, পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, মোহর আলী, মাহফুজার রহমান, পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির ম্যানেজার প্রহলাদ চন্দ্র, কৃষক আজিজুল ইসলাম, আব্দুস সামাদ, দুদু প্রমূখ।

পড়ুন>> তাহিরপুরে মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে মাঠ সংস্কার

প্রধান অতিথি বলেন উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনাধান ১৭ ও ২৬ কাটার পর যে কোন রবিশষ্য আগাম লাগান যায়, বিশেষ করে সরিষা। বিনা ২৬ ধানে আমিষের পরিমান ৯.৫% বেশী থাকে।

 

 

পোকার আক্রমন থেকে রক্ষা পেতে অবশ্যই লাইন করে ধান রোপন করতে হবে। পাতা পোড়া রোড় প্রতিরোধে সক্ষম বিনা ২৬ জাত। আমাদের শুধু ধানে ফুল আসার সময় শতর্ক থাকতে হবে। এই জাতের ধান পানি কম শোষণ করে। ফলে আপনাদের উৎপাদন খরচ কম হবে। আলোচনা শেষে বিনা কৃষি ভিলেজের চাষিদের সাথে আলাদা ভাবে কথা কলেন তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!