কাউনিয়ায় ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৯:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী আটক
কাউনিয়ায় ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিস্তা সড়ক সেতুর সন্নিকটে রংপুর-কুড়িগ্রাম সড়কের পাঞ্জরভাঙ্গা গ্রামে এনামুল হকের খাবার হোটেলের সামন থেকে ৫ বোতল ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
পড়ুন>>রাণীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনায় সিক্ত হলেন মেধাবী ও কৃতি শিক্ষার্থীরা
আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রায়পুর গ্রামের মোঃ গোলাম রব্বানীর স্ত্রী মোছাঃ জেসমিন (২৮)রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদী বাড়ী গ্রামের মোঃ ওলি মিয়ার স্ত্রী মোছাঃ সোহানা মনি(২৮) একই উপজেলার একই গ্রামের মৃত্যু রাসেল রানার স্ত্রী মোছাঃ রুনা লায়লা (২৭)।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন, আটক ৩ নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।


























