কাউনিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

কাউনিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
কাউনিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

 

কাউনিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

 

 

রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

 

 

 

 

শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

পড়ুন>>বিরল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার

 

 

 

তারা বলেন, মে দিবসের চেতনা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং শ্রমিক সংহতির বার্তা তুলে ধরেন।

 

 

 

মে দিবসের র‌্যালিতে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ম সম্পাদক আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সম্পাদক শাহজাহান মন্ডল, যুবদল আহবায়ক আজিজ বাবু, কাউনিয়া বাস স্ট্যান্ড মটর শ্রমিক শাখার সভাপতি আলম বেপারী, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধাক্ষ শহিদুল ইসলাম, শ্রমিকদল কাউনিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ এনতাজ আলী, সদস্য সচিব আব্দুল হালিম, সাবেক শ্রমিকদল নেতা আব্দুল কাদের প্রমূখ।

 

 

দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে কাউনিয়ায় মে দিবস উদযাপন হয় উৎসবমুখর পরিবেশে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!