সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় তিন জুয়ারী গ্রেফতার
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০৮:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় তিন জুয়ারী গ্রেফতার
রংপুরের কাউনিয়ায় টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের ফারুক হোসেন (৫২), পল্লীমারী গ্রামের সাইফুল আসলাম (৪৫) ও ঠাকুরদাশ গ্রামের মাহফুজার রহমান (৩৮)।
কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে তিনিসহ একদল পুলিশ খানসামা এলাকার ইমামগজ্ঞ স্কুল এন্ড কলেজের পাশে বাঁশঝাড়ে টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়।
এসআই রাসেল মিয়া বলেন, আটক তিনজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে এবং মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























