ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন

কাউনিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজী, মাদক, অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ১০:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

কাউনিয়ায়চাঁদাবাজি-টেন্ডারবাজী,মাদক,অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজী, মাদক, অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

কাউনিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজি ও মাদক ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত সবাইকে চূড়ান্তভাবে সতর্ক করেছেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—”যারা বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে এসব অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

“তিনি আরও বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার স্বার্থে এ বিষয়ে কোনো আপস নয়। সৎ, জনকল্যাণমূলক এবং গণমুখী রাজনীতিই বিএনপির আদর্শ।”

পড়ুন>> ফুলগাজী পরশুরামে আনসার ভিডিপির রান্না করা খাবার বিতরণ

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, কাউনিয়া উপজেলায় এরকম কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি জমি দখলের এমন কোন অভিযোগ নেই, যদি কারো বিরুদ্ধে এ রকম অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জানান ‘কারো নিজস্ব অপরাধের দায় দল নেবে না। আর যারা অপরাধ করে তারা অপরাধী। সে কোন দলের, তা মূল বিষয় নয় তাদের কে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। যেকোনো বিশৃঙ্খলারোধে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড।

যেখানেই যার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে, যাচাই সাপেক্ষেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবুও থামছে না একশ্রেণির অসাধু নেতাকর্মীর এসব কাজ। তাদের অন্যায়-অপকর্মের গ্লানি টানতে হচ্ছে দলের নীতিনির্ধারকদের।

স্থানীয়ভাবে এসব নেতাকর্মীর অপকর্মে বিব্রত দলটির শীর্ষ নেতারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজী, মাদক, অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

আপডেট সময় : ১০:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫