কাউনিয়ায় কোরবানির জন্য প্রস্তুত জমিদার: দাম ওঠেছে সাড়ে ৫ লাখ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় কোরবানির জন্য প্রস্তুত জমিদার: দাম ওঠেছে সাড়ে ৫ লাখ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রাঙামাটির নানিয়ারচরে মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডবে রাণীশংকৈলে আহত অন্তত ১০ জবিতে ভিপি ও জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছ আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল? ৪ অক্টোবর ২০২৬; আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিনটি ৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

কাউনিয়ায় কোরবানির জন্য প্রস্তুত জমিদার: দাম ওঠেছে সাড়ে ৫ লাখ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
কাউনিয়ায় কোরবানির জন্য প্রস্তুত জমিদার: দাম ওঠেছে সাড়ে ৫ লাখ

রংপুরের কাউনিয়ায় কোরবানির জন্য প্রস্তুত জমিদার। দাম ওঠেছে সাড়ে ৫ লাখ।

খামারী আশরাফুল মাষ্টার পরম মমতা আর ভালবাসায় লালন-পালন করেছে তার গরুটিকে । আর এ গরুটির নাম রেখেছেন জমিদার। ঈদের হাটে ক্রেতাদের নজর কাড়বে এমন আশা করছে গরুর মালিক আশরাফুল মাষ্টার ।

নিজের পোষা দেশী গরু থেকে জন্ম নেয়া জমিদার কে দেশীয় খাবার খাইয়ে ৩৪ মাসে ৯০০ কেজি ওজনের তৈরী করেছে ।

এই অসাধ্য সাধন করতে তাকে সহযোাগিতা করেছে তার স্ত্রী শাহিদা বেগম। সম্পুর্ন দেশী ও প্রকৃতি নির্ভর খাবার খাইয়ে জমিদার কে হৃষ্টপুষ্ট করে গড়ে তুলে এলাকাবাসীসহ সকলের নজর কেড়েছে।

আশরাফুলের দাবী গ্রামে অনেক খামারের মধ্যে তার পোষা গরু জমিদার বাবু সেরা। আসন্ন ঈদুল আজহা (কোরবানির) ঈদ কে সামনে রেখে জমিদার কে প্রস্তুত করা হয়েছে। গরুটির মূল্য আশা করছেন ৭লাখ টাকা।

সরেজমিনে উপজেলার খোপাতি গ্রামের খামারী আশরাফুল মাস্টারের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার অনেক মানুষ জমিদার বাবু কে এক নজর দেখার জন্য ভীর করছে। মানুষ দেখে জমিদার ফুসে উঠে।

কথা হয় গরুর মালিক আশরাফুল মাষ্টারের সাথে, তিনি জানান নিজের পোষা গাভীর বাচ্চা হলেষ্টান শাহিওয়াল জাতের এ গরু টির বয়স ৩৪ মাস, ২দাঁত, ৮ফিট লম্বা, সাড়ে ৫ফিট উচ্চতা।

এর নাম জমিদার কেন রাখা হলো জানতে চাইলে তিনি জানান, গরুটি জন্ম নেয়ার পর থেকেই খাওয়া দাওয়া চলা ফেরায় জমিদারী ভাব ছিল, তাই তার নাম রাখা হয়েছে জমিদার ।

গরুটিকে প্রতিদিন ৩কেজি খুদির ভাত, ৪কেজি ভুষি, ৪কেজি ধানের গুড়া, কয়েকটা আটিয়া (বিচি) কলা ও ২০ কেজি নেপিয়ার ঘাস খেয়ে এ পর্যন্ত গরুটির ওজন হয়েছে ৯০০ কেজির বেশি।

তিনি জানান, গরুটির জন্য বর্তমান প্রতিদিন ব্যয় হয় ৫ থেকে ৬ শ টাকা। বিভিন্ন এলাকা থেকে গরুর দালাল ও ব্যবসায়ীরা এসে দরদাম করছে।

সর্বোচ্চ দাম ওঠেছে সাড়ে ৫ লাখ টাকা। তবে তিনি ক্রেতাদের জমিদারের দাম কেটে দিয়েছেন সাড়ে ৬লাখ টাকা।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান বলেন আশরাফুলের গরুসহ উপজেলার সকল খামারে গিয়ে প্রাণী সম্পদ বিভাগের লোকজন নিয়মিত পরামর্শ প্রদান করেন।

অনলাইন হাটের মাধ্যমে কৃষক ও খামারিদের পশু ক্রয়-বিক্রয় এর ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!