সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় আলোক ফাঁদ কার্যক্রমের উদ্ধোধন
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
কাউনিয়ায় আলোক ফাঁদ কার্যক্রমের উদ্ধোধন
কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৬ ইউনিয়নে মঙ্গলবার রাতে একযোগে আলোক ফাঁদ কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু মো: মনিরুজ্জামানের নির্দেশে উক্ত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সজল সরকার ও আজমাইন মুশতারী।
উক্ত কার্যক্রমে শত্রু পোকার মধ্যে মাজরা পোকার মথ, বাদামি ঘাঁস ফড়িং, সবুজ পাতা ফড়িং, পাতা মোড়ানো পোকার মথ যথাক্রমে ১%, ১%,২% ও ১০% পাওয়া গেছে। উপকারী পোকার মধ্যে রয়েছে বোলতা, মাকড়সা, ড্রাগন ফ্লাই ইত্যাদি।
কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার বলেন, বর্তমানে ধানের কাইচ থোর স্তর, থোর স্তর ও কিছু কিছু ক্ষেত্রে উদগমন স্তরে আছে। এই পর্যায়ে ধানের প্রধান শত্রু পোকা কারেন্ট পোকার জীবনচক্র চলমান থাকে। তাই কৃষকদের অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























