কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো: বিশুদ্ধ পানির তীব্র সংকটে রোগী-স্বজনরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো: বিশুদ্ধ পানির তীব্র সংকটে রোগী-স্বজনরা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো: বিশুদ্ধ পানির তীব্র সংকটে রোগী-স্বজনরা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
অকেজো টিউবওয়েল।

 

 

 

কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো: বিশুদ্ধ পানির তীব্র সংকটে রোগী-স্বজনরা

 

কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা বর্তমানে নিরাপদ পানির জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

 

 

সূত্রে জানা গেছে, এতদিন রোগী ও স্বজনরা হাসপাতালের নিচে  স্থাপিত একমাত্র টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতেন। কিন্তু কয়েকদিন ধরে টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।

 

 

মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, হাসপাতালে ভর্তি হারাগাছ এলাকার ফজলু মিয়া স্বজন মনোয়ারা বেগম জানান, হাসপাতালে কোনো টিউবওয়েল চালু নেই, ফলে বিশুদ্ধ পানির জন্য আমাদের চরম কষ্ট করতে হচ্ছে।

পড়ুন>>নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

 

 

কোন কোন কেবিনে ও ল্যাট্রিনে পাইপ দিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে আছে। হাসপাতালের কিছু স্থানে পাইপ দিয়ে যে পানি সরবরাহ করা হয় তা পান করা বা ব্যবহার করা অনুপযোগী।

অপরদিকে, টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাসিন্দা  আব্দুস সাত্তার সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বজনরাও একই অভিযোগ করে বলেন আমরা বাধ্য হয়ে হাসপাতালের বাইরের নলকূপ থেকে পানি সংগ্রহ করে পান করছি।

 

 

এছাড়াও, টেপামধুপুর রাজিব গ্রামের রাবেয়া বেগম,তার ছেলে রাব্বিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন, তিনি জানান, হাসপাতালে নলকূপ অকেজো থাকায় পানির অভাবে  আমরা অনেক দুর  উপজেলা পরিষদ  মসজিদ থেকে পানি এনে পান করছি এবং ল্যাট্রিনে ব্যবহার করছি।

পড়ুন>>কাউনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১ পরীক্ষার্থী অনুপস্থিত

 

এদিকে, সর্দ্দি, কাশি জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভর্তি রোগীদের জন্য বিশুদ্ধ পানির অভাব চিকিৎসা সেবাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল।

 

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব বলেন, অতিদ্রুত অকেজো নলকূপ মেরামত অথবা নতুন নলকূপ বসানোর ব্যবস্থা করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!