ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নত প্রযুক্তির অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা জ্ঞাপন গ্রামপুলিশের বেতন ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাহুল: তাঁদের আমি পাগল করে দেব উইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান হৃদয়ের প্রথম টেস্ট ফিফটির দিনে চাপ বাড়াল মুশফিক-লিটনের বিদায় ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

উন্নত প্রযুক্তির অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান এখন আর কেবল অস্ত্র উৎপাদনে স্বনির্ভর নয়, বরং অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম আন্তর্জাতিক বাজারে রপ্তানির পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংগঠনের মুখপাত্র হোসেইন মোহেব্বি আয়োজিত এক দীর্ঘ সংবাদ সম্মেলনে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার বিষয়টি সামনে আনা হয়। তিনি দাবি করেন, উন্নত প্রযুক্তির সমরাস্ত্র নির্মাণে ইরান এখন বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ।

সংবাদ সম্মেলনে মোহেব্বি জানান, ইরানের সামরিক বাহিনী এবং আইআরজিসি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৬০টিরও বেশি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে এফ-১৬, এফ-৩৫ ও এফ-১৮ এর মতো আধুনিক বিমানও রয়েছে। এছাড়া তিনি দাবি করেন, ইরানের অ্যারোস্পেস ফোর্স মার্কিন সামরিক প্রযুক্তির এফএডি ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করার সক্ষমতা অর্জন করেছে।

ইরানের হাতে এমন কিছু গোপন সামরিক প্রযুক্তি রয়েছে যা আগে কখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মোহেব্বি বলেন, দেশটি যদি নতুন করে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক সংঘাতের পথে হাঁটতে চায়, তবে তাদের এর চরম মূল্য দিতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উন্নত প্রযুক্তির অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬