ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও উসকে দিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধে জড়ানোই ইসরাইলের প্রধান কৌশলগত লক্ষ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান তিনি।

রাশিয়ার আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার এবং সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপ-প্রধান আপ্তি আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও উত্তপ্ত হয়ে উঠবে।

পড়ুন>>ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই অঞ্চলের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, সংঘাতকে যতটা সম্ভব বাড়িয়ে তোলাই ইসরাইলের মূল উদ্দেশ্য, যাতে তারা যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে এই লড়াইয়ের মধ্যে টেনে আনতে পারে।

আলাউদিনভ সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল তাদের নিজস্ব সামরিক শক্তিকে অতি মূল্যায়ন করছে। এই ভুল হিসাবের কারণে শেষ পর্যন্ত তারা নিজেদের অস্তিত্ব সংকটে পড়বে এবং রাষ্ট্র হিসেবে ইসরাইলের বিলুপ্তি ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।  D/ A/ D

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা

আপডেট সময় : ০২:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬