ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে বন্ধ স্কুল  খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত

ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও উসকে দিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধে জড়ানোই ইসরাইলের প্রধান কৌশলগত লক্ষ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান তিনি।

রাশিয়ার আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার এবং সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপ-প্রধান আপ্তি আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও উত্তপ্ত হয়ে উঠবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই অঞ্চলের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, সংঘাতকে যতটা সম্ভব বাড়িয়ে তোলাই ইসরাইলের মূল উদ্দেশ্য, যাতে তারা যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে এই লড়াইয়ের মধ্যে টেনে আনতে পারে।

আলাউদিনভ সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল তাদের নিজস্ব সামরিক শক্তিকে অতি মূল্যায়ন করছে। এই ভুল হিসাবের কারণে শেষ পর্যন্ত তারা নিজেদের অস্তিত্ব সংকটে পড়বে এবং রাষ্ট্র হিসেবে ইসরাইলের বিলুপ্তি ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!