ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী মিরসরাইয়ে গৃহায়নের দুই আবাসন প্রকল্পে স্থবিরতা ও অনিয়মের বেড়াজাল ভালো নাম ও ডাকনামের নানামুখী রসায়ন

ইতালিতে হামলার শিকার বাঁধন, ক্ষোভ প্রকাশ টিমের আচরণে

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিতে হামলার শিকার বাঁধন, ক্ষোভ প্রকাশ টিমের আচরণে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালি গিয়ে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় মেস্ত্রে শহরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ। গত মঙ্গলবার ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি দেশে ফিরেছেন।

পড়ুন>>পঞ্চগড়ে যুবদল নেতার ওপর হামলা, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বাঁধন জানান, এমন কঠিন সময়ে ইতালি সরকার, ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, বাংলাদেশ সরকার এবং ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাকে সর্বোচ্চ সহায়তা করেছে। ঘটনার রাতেই সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তার সাথে যোগাযোগ করা হয়। এছাড়া ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাকে লিডোতেই থাকার ব্যবস্থা করে দেয়।

তবে সরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের এই সহায়তার বিপরীতে নিজের সিনেমার টিমের সদস্যদের আচরণে ভীষণ হতাশ বাঁধন। তিনি জানান, হামলার পর তার সিনেমার টিম উল্টো তাকে একরকম বর্জনই করেছে।

বাঁধন আক্ষেপ করে বলেন, ‘আমার টিম আমাকে ডিজওন করেছে। উৎসবের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে কোনো কার্যক্রমে অংশ নিতে আমাকে নিষেধ করা হয়েছে। এমনকি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও আমাকে যেতে বাধা দেওয়া হয়েছে।’ তবে এ সময় তার সহশিল্পী সুনেরাহ ও অন্য কয়েকজন তাকে ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা দায়ের করেছেন বাঁধন। এই ন্যাক্কারজনক ঘটনাটি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে উল্লেখ করেছেন।

পড়ুন>>ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২

চরম মানসিক ও শারীরিক বিপর্যয়ের মুখেও সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের অভূতপূর্ব সমর্থনে মুগ্ধ এই অভিনেত্রী বলেন, ‘সবাই যে সমর্থন দিয়েছেন তা ভোলা সম্ভব নয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।’ উল্লেখ্য, হামলার সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইতালিতে হামলার শিকার বাঁধন, ক্ষোভ প্রকাশ টিমের আচরণে

আপডেট সময় : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬