ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক সতর্কবার্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার এই প্রতিবেদনটিকে গুরুত্বের সাথে নিচ্ছে না। তিনি স্পষ্ট করেছেন যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনটি মূলত অনুমাননির্ভর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই এর ভিত্তিতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না বর্তমান সরকার।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা এবং এ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পড়ুন>>নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান

জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি প্রতিবেদনটি এখনও সরাসরি পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তিনি মনে করেন, সেখানে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তা যাচাই-বাছাই ছাড়া গ্রহণ করার সুযোগ নেই। মন্ত্রী বলেন, কোনো আন্তর্জাতিক সংস্থা বা প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি গভীরভাবে যাচাই করে দেখা প্রয়োজন।

আরও পড়ুন>>ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট

নিরাপত্তার মতো একটি স্পর্শকাতর বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে কোনো পদক্ষেপ নেওয়া সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ হয়তো তাদের নিজস্ব জায়গা থেকে কিছু পর্যবেক্ষণ দিতে পারে, কিন্তু তা না দেখে বা যাচাই না করে কোনো মন্তব্য করা বা ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। সরকারি পর্যায়ে বিষয়টি নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলেও তিনি ইঙ্গিত দেন। যু/র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬