ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরএসএফ |: সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি নেতানিয়াহুর জমানায় যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠল ইসরায়েলি রাজনীতি মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর জাদুকরী গোল: কে এই উদীয়মান তরুণ? খুলশীতে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির টিয়ারশেল নিক্ষেপ সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ: আবেদন শুরু ১২ নভেম্বর ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের রাজস্ব ঘাটতি বড় হলেও সুদিনের আশা করছেন অর্থমন্ত্রী

আরএসএফ |: সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ছয় বছর ১০ মাসে বাংলাদেশের সড়কে ৪৫ হাজার ২৫২ জন প্রাণ হারিয়েছেন বলে রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রাণহানির এই সংখ্যাটি জননিরাপত্তার ক্ষেত্রে চরম উদ্বেগ তৈরি করেছে। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জনের প্রাণহানি এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। এরপর ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আরও ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৬৪৭ জন নিহত হয়েছেন।

আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মিছিল কেবল দীর্ঘই হচ্ছে না, বরং একসঙ্গে ভ্রমণরত পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়ছে। তাদের পৃথক পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিগত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।

পরিবারভিত্তিক এই ট্র্যাজেডির মূলে রয়েছে মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ ভ্যান দুর্ঘটনা।

পরিসংখ্যানে দেখা যায়, ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩৮৬ জন এবং ১৫৯টি দুর্ঘটনায় বাবা ও সন্তানসহ ৩১৮ জনের মৃত্যু হয়েছে। অটোরিকশা দুর্ঘটনা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে, যেখানে ৫২৫টি ঘটনায় একই পরিবারের ১ হাজার ৭২৮ জন সদস্য মারা গেছেন। এছাড়া মাইক্রোবাস দুর্ঘটনায় ১৮৬টি ঘটনায় ৭০৮ জন, প্রাইভেট কারের ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ২১১টি ঘটনায় পরিবারের দুজন, ১১৮টি ঘটনায় তিনজন, ৯২টি ঘটনায় চারজন, ৫৩টি ঘটনায় পাঁচজন, ৩৮টি ঘটনায় ছয়জন এবং ১৩টি ঘটনায় সাতজন করে সদস্য মারা গেছেন। এর মধ্যে চারটি দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন করে এবং অপর একটি দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ৩২টি বাস দুর্ঘটনায় একই পরিবারের ৮৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে ৪ হাজার ৭৩৫টি দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জন, ২০২১ সালে ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জন এবং ২০২২ সালে ৬ হাজার ৮২৯টি দুর্ঘটনায় ৭ হাজার ৭১৩ জন নিহত হন। ২০২৩ সালে ৬ হাজার ৯১১টি দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন এবং ২০২৪ সালে ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন প্রাণ হারান। ২০২৫ সালে পরিস্থিতি ছিল সবচেয়ে উদ্বেগজনক, যেখানে ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জনের মৃত্যু এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন, যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। আরএসএফের বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জনের প্রাণহানি এবং ৭ হাজার ৩৭৯ জন আহত হয়েছেন। ২০২১ সালে দেশে ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জনের মৃত্যু এবং ৭ হাজার ৪৬৮ জন আহত হন। ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮২৯টিতে। এতে ৭ হাজার ৭১৩ জনের প্রাণহানি এবং ১২ হাজার ৬১৫ জন আহত হন। ২০২৩ সালে মোট ৬ হাজার ৯১১টি দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন প্রাণ হারান এবং ১১ হাজার ৪০৭ জন আহত হন। পরের বছর ২০২৪ সালে ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন নিহত এবং ১২ হাজার ১৯ জন আহত হন।

২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাসগুলোর মধ্যে মে মাস ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই মাসে ৬১৪টি দুর্ঘটনায় ৫৯৮ জন প্রাণ হারান। এছাড়া মার্চে ৫৩২ জন এবং জানুয়ারিতে ৪৮৭ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালনাকে চিহ্নিত করেছে আরএসএফ। এর বাইরে ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের শারীরিক ও মানসিক অসুস্থতা, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যান চলাচল এবং ট্রাফিক আইন লঙ্ঘনকে দায়ী করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহনে চাঁদাবাজিকে দুর্ঘটনার অন্যতম নিয়ামক হিসেবে দেখা হচ্ছে। এতে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, যা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঝুঁকি বাড়িয়ে দেয়। পর্যবেক্ষণে আরএসএফ জানায়, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত গতিতে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে।

পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আরএসএফ বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে চালকদের পেশাদার প্রশিক্ষণ, কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি এবং পরিবহন শ্রমিকদের পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানো। পাশাপাশি মহাসড়কে পর্যায়ক্রমে রোড ডিভাইডার নির্মাণ, ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস রোড তৈরি এবং রেল ও নৌপথের আধুনিকায়নের মাধ্যমে সড়কের ওপর চাপ কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, অনেক বাস ও পণ্যবাহী যানবাহনের চালক নির্দিষ্ট কর্মঘণ্টা ও পর্যাপ্ত বেতন ছাড়াই কাজ করেন।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা এবং সড়ক পরিবহন আইন-২০১৮-এর কার্যকর বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ফাউন্ডেশনটি।

এদিকে সরকার ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। গত জুলাই মাসে জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনার হার ৫০ শতাংশ কমিয়ে আনার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দেশের সড়কে প্রাণহানি রোধে সরকার, পরিবহন কর্তৃপক্ষ, যানবাহন মালিক, চালক ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (আরটিএইচডি) প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়া তৈরি করেছে। এতে আহতদের জন্য বাধ্যতামূলক বিনামূল্যে জরুরি চিকিৎসা, সহায়তাকারী পথচারীদের আইনি সুরক্ষা, ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা এবং পুনরাবৃত্ত অপরাধীদের জন্য দ্বিগুণ শাস্তির মতো কঠোর বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। আইনটির লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তার জন্য একটি সমন্বিত কাঠামো তৈরি করা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরএসএফ |: সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি

আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬