আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৯৮৫৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩
সমাবেশে শ্রমিক দল জেলা শাখার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি রানা), খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা,সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অন্যান্যরা।
পড়ুন>> তাড়াশে এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার
এসময় শ্রমিকদলের নেতৃবৃন্দসহ বিএনপির অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেত্বতে বাংলাদেশে মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন তারেক রহমান। দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে সবাইকে আহ্বান জানান বক্তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























