আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে
- আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত রোববার (২৩ আগস্ট) রাত থেকে হাওড়া নদীর পানি বিভিন্ন খাল দিয়ে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বৃষ্টিপাত না থাকায় সোমবার দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, হাওড়া নদীর পানি এখনো বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি মৌসুমে উপজেলায় মোট ৪ হাজার ১২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে সদর, দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২৫০ হেক্টর সদ্য রোপণ করা জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নেমে গেলে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন।
পড়ুন>>লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
পাহাড়ি ঢলের প্রভাবে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে পানির উচ্চতা বাড়ায় বন্দরের বেশ কিছু আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ির উঠানেও পানি প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানিয়েছেন, নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু ফসলি জমি তলিয়ে গেলেও এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। স্থানীয় প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























