ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

অশালীন মন্তব্য ও কটূক্তি করায় রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা 

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৯:২৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

অশালীন মন্তব্য ও কটূক্তি করায় রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কটূক্তি রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের।

প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করেন তুষার কান্তি মন্ডল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কটূক্তি করায় দুই কানাডা-আমেরিকা প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

(৭ মে) রবিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তুষার কান্তি মণ্ডল।

মামলায় আসামিরা হলেন, ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব, একই এলাকার আনিছ মিয়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী।

এছাড়া আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক মামলার আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অবইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

একই দিনে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ ওই ব্যক্তিদের নামে আরেকটি পৃথক মামলার জন্য আবেদন করেছেন।

এদিকে মামলার এজাহার ও বাদী সূত্রে জানা গেছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যরা বিভিন্ন সময়ে নাগরিক টিভি নামে ফেসবুকে থাকা একটি পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে আসছে।

এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করাসহ মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য রটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

মামলার বাদী রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, মামলার আসামিরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন।

তারা মিথ্যা তথ্য প্রচার করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চায়। এ কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে ন্যায় বিচারের আশায় মামলা করেছি।

সাইবার ট্রাইব্যুনাল আদালতের এপিপি রুহুল আমিন তালুদার বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই’র এসপিকে তদন্তের আদেশ দিয়েছেন।

মামলার বাদী রংপুরের মাটি ও মানুষের জননেতা, রংপুর কেন্দ্রীয় সমবায় ব‍্যাংকের চেয়ারম্যান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন‍্যতম সদস্য বাবু তুষার কান্তি মন্ডলের সাথে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ।

মোঃ কামরুজ্জামান জুই সহ সভাপতি, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ মাহিগঞ্জ থানা শাখা। সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ মাহিগঞ্জ থানা শাখার মোর্সেদা জামান কিউই সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অশালীন মন্তব্য ও কটূক্তি করায় রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা 

আপডেট সময় : ০৯:২৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩