ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ছ’মিল ব্যবসায়ী ও দু’দোকানীর জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৫৩৮৯ বার পড়া হয়েছে

ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ জন মিত্র

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ছ’মিল ব্যবসায়ী ও দু’দোকানীর জরিমানা

ভূরুঙ্গামারীতে ছ’মিল ব্যবসায়ী ও দু’দোকানীর ছয় হাজার পাঁচ শত টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ছ’মিল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও দু’মুদি দোকানীকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ জন মিত্র এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এর প্রসিকিউশনে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি অমান্যের দায়ে ভূরুঙ্গামারী মেডিকেলের পশ্চিম-দক্ষিণ কর্ণারে অবস্থিত আনিছুর ছ’ মিল-এর মালিক মোঃ আনিছুর আশরেকিন বাবু (৪০) কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম লাইসেন্স প্রাপ্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার এবং দ্রুত সময়ে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়।

পড়ুন>> শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

পরবর্তীতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী বাজারের দুই দোকানি মোঃ শাহাদত হোসেন এবং মোঃ মুসলিম উদ্দিন-এর দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং যথাক্রমে ৫০০/- (পাঁচশত) টাকা ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ অভিযানে মোট ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

মোট ৩টি মামলা দায়ের করে ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, “পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ছ’মিল ব্যবসায়ী ও দু’দোকানীর জরিমানা

আপডেট সময় : ০৯:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫