ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ যেভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে বিশ্বকে সতর্কবার্তা নেপালের যুক্তরাষ্ট্রের সাথে ‘পান্ডা কূটনীতি’ জোরালো করছে চীন কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ১৫ গ্রেডে নিয়োগ মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেট ফুয়েলের দাম বৃদ্ধিতেও টিকিটের ভাড়া বাড়াচ্ছে না কাতার নওগাঁ জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হলেন নওগাঁ সদরের আব্দুল আলিম

সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জিতলেন স্পেনের উনাই সিমন

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জিতলেন স্পেনের উনাই সিমন

বিশ্বকাপজুড়ে স্পেনের গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে ছিলেন উনাই সিমন। আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে এই বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন দলের এই খেলোয়াড় জিতে নিয়েছেন মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।

১৯৯৪ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে সেরা গোলরক্ষককে এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। ২০০৬ সাল পর্যন্ত এটি ‘লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড’ নামে পরিচিত ছিল, যা ২০১০ সাল থেকে ‘গোল্ডেন গ্লাভস’ নামে পরিবর্তিত হয়। স্পেনের হয়ে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে সিমন এই পুরস্কার অর্জন করলেন। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর ইকের কাসিয়াস এই গৌরব অর্জন করেছিলেন।

১৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। রবিবার অনুষ্ঠিত ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। শিরোপা জয়ের এই লড়াইয়ে সিমনকে খুব একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। মূলত আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ী গোলরক্ষক দাভিদ রায়ার পরিবর্তে স্পেন কোচ তাকেই দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে আস্থা রেখেছিলেন।

পড়ুন>> ২০২৬ ফিফা বিশ্বকাপ: সেরা খেলোয়াড় ও স্মরণীয় মুহূর্তের তালিকা

পুরো টুর্নামেন্টে সিমন যেন গোলপোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। আটটি ম্যাচ খেলে তিনি মাত্র একটি গোল হজম করেছেন, যা ছিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জিতলেন স্পেনের উনাই সিমন

আপডেট সময় : ০৭:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬