আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মার্ক উড
- আপডেট সময় : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মার্ক উড
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অবশেষে হার মানলেন ইংল্যান্ডের গতিতারকা মার্ক উড। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার। বারবার চোটে জর্জরিত ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে তিনি জানিয়েছেন যে, এই লড়াইটা তিনি আর চালিয়ে যেতে পারছেন না।
২০১৫ সালে অভিষেকের পর তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের হয়ে মোট ১৪৬টি ম্যাচ খেলেছেন উড। সব মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ২৫৩টি উইকেট। টেস্ট ক্রিকেটে ৩৮ ম্যাচে ৩০.৭৯ গড়ে ১১৯ উইকেট শিকার করেছেন তিনি। গতির ঝড় তোলা এই পেসার ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ও ফাইনালে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
পড়ুন>>এইচএসসি পাসে চাকরির বড় সুযোগ: সরকারি-বেসরকারি খাতে হাজারো পদ
উডের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টিও ছিল চোটে বাধাগ্রস্ত এক প্রত্যাবর্তনের গল্প। প্রায় ১৫ মাস বিরতির পর ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু ম্যাচে মাত্র ১১ ওভার বল করার পরই তার হাঁটুতে প্রচণ্ড ফোলা দেখা দেয়। এরপর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়া উডের জন্য পুরো অ্যাশেজ সিরিজটাই শেষ হয়ে যায়।
অবসর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উড লিখেছেন, গত এক বছরে যা ঘটেছে, তা অপ্রত্যাশিত নয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার এই পর্যায়ে এসে এটিই সঠিক সময় বলে তিনি মনে করছেন। উড আরও বলেন, আমি সবসময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং চোটের সঙ্গে লড়াই করে নিজের সামর্থ্য প্রমাণের চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত এবার আমি লড়াইটা হেরে গেছি।
পড়ুন>>ইরানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টেস্ট ও ৫০ ওভারের ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। গত এক বছরে তার মনে হয়েছে, জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটি ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। তবে ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোকে তিনি জীবনের সবচেয়ে বড় সম্মান ও স্বপ্নের সত্যি হওয়ার ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি উডের এমন বিদায়ে গভীর শ্রদ্ধা প্রকাশ করে বলেন, একটি অসাধারণ ক্যারিয়ারের সমাপ্তি কাছ থেকে দেখাটা সম্মানের। তিনি বলেন, অ্যাশেজ জয় থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত সবখানেই উড দলের হয়ে অনন্য ভূমিকা রেখেছেন। যখনই তার হাতে বল উঠেছে, দর্শকদের রোমাঞ্চিত করেছেন; এমন কীর্তি খুব কম খেলোয়াড়ই অর্জন করতে পারেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























