দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই
দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই

 

 

দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই

 

 

দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণধোলাই।
কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

 

সংবাদ পেয়ে স্হানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তাকে উদ্ধার করে নিয়ে আসে।ঘটনাটি ঘটেছে সোমবার (৮ সেপ্টেম্বর ) উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

 

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান (কামাল) দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের একাধিক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে আসছে। তার এমন কুরুচিপূর্ণ আচরণের কথা শিক্ষার্থীরা তাদের পরিবারের কাছে জানালে অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পড়ুন>> নীলফামারীতে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার: আদালতের নির্দেশে কারাগারে

 

সোমবার (৮ সেপ্টেম্বর )সকাল ১০ টার সময় প্রধান শিক্ষক কামাল হোসেন স্কুলে গেলে অভিভাবক ও স্থানীয়রা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে মরিচা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিদ্যালয়ে গিয়ে ঐ শিক্ষককে অফিস কক্ষে থেকে বের করে মোটরসাইকেলে উঠালে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেয়।

 

এক পর্যায়ে আত্মরক্ষার্থে ওই শিক্ষক পালিয়ে যায়। এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন,পারিবারিক শত্রুতার জের ধরে এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এমনটি করেছে। তবে এই ঘটনাটি নিয়ে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানসহ এলাকাবাসী বসে আলোচনার মাধ্যমে সমাধান করা হয় বলে জানা গেছে।

 

 

দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং ইতিমধ্যে আমাদের কয়েকজন অফিসার ঘটনাস্থলে গিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে যদি দোষ প্রমাণিত হয়,তাহলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন>> ডিজিটাল যুগে সাক্ষরতা অপরিহার্য রাঙামাটিতে দিনটি পালিত

 

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ফোনে আমি এমন একটি অভিযোগ পেয়েছি। খবর পাওয়ার পরই আমাদের থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!