তাহিরপুরে ইয়াবা বিক্রিতে বাঁধা দেয়ায় হামলা শিকার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে ইয়াবা বিক্রিতে বাঁধা দেয়ায় হামলা শিকার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা

তাহিরপুরে ইয়াবা বিক্রিতে বাঁধা দেয়ায় হামলা শিকার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
তাহিরপুরে ইয়াবা বিক্রিতে বাঁধা দেয়ায় হামলা শিকার
আটককৃত মাদক কারবারি শাহজাহান ও ইউনুস।

 

 

 

তাহিরপুরে ইয়াবা বিক্রিতে বাঁধা দেয়ায় হামলা শিকার

 

 

তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে বাঁধা দেয়ায় গ্রামবাসীর উপর ব্যবসায়ীর হামলাকারীকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী।

 

 

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট শিমুলতলা গ্রামের শাজাহান মিয়া(৪০)কে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে নিষেধ করায় মাদক ব্যবসায়ী শাজাহান তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর হামলার চেষ্টা করে।

 

 

এ সময় শিমুলতলা গ্রামবাসী ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইয়াবা ব্যবসায়ী ইউনুছ আলী(২৬) কে আটক করে পুলিশের হাতে তোলে দেয়। আটককৃত ইয়াবা সম্রাট শাজাহান শিমুলতলা গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে এবং একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাজাহানের আপন মেয়ের জামাই ইউনুছ আলী (২৭)।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে সার সরানোর অভিযোগে ডিলারের জরিমানা


‎এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত-রাত ১ টার সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের।

‎এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শাজাহান ও ইউনুসকে মামলা দিয়ে আদালতে মাধ্যমে জেল কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।


‎স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২ টার সময় শিমুলতলা গ্রামবাসী মিলে শিমুলতলা গ্রামে থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে পারবেনা বলে নিষেধ করে।

পড়ুন>> কেনেডি বিমানবন্দরের ঘটনা ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি

 

এ সময় ইয়াবা সম্রাট শাজাহান তার মেয়ের জামাই ইউনুছ আলীসহ ১০/১৫ জনের মাদক ব্যবসায়ীর একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর হামলার চেষ্টা করে। পরে শিমুলতলা গ্রামের লোকজন মিলে ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইউনুছ আলীকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাহিরপুর থানার অধিনস্থ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স  ঘটনাস্থলে গেলে গ্রামবাসী শাজাহান ও ইউনুস আলীকে পুলিশের হাতে তোলে দেয়।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সদস্য শিমুলতলা গ্রামের শাহিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শাজাহানসহ ১০/১৫ জনের একটি মাদক কারবারি চক্র শিমুলতলাসহ তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটের  খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছে।

তার বিরুদ্ধে তাহিরপুর থানা ও আদালতে ১৯/১২ টি মাদকের মামলাও রয়েছে। দিনরাত ২৪ ঘন্টাই উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল কলেজের ছাত্রসহ বিভিন্ন বয়সের ছেলেপেলে তার বাড়ি আসে ইয়াবা ট্যাবলেট নিতে। যার কারণে আমাদের গ্রামে মা-বোনেরা ঘর থেকে বের হতে পারেনা। আমরা শাজাহানকে নিষিদ্ধ করলে উল্টো মামলা হামলার হুমকি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!