বিশ্বকাপজয়ী দুই স্প্যানিশ তারকা পেলেন ওজনের সমান টমেটো উপহার
- আপডেট সময় : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
স্পেনের জাতীয় ফুটবল দলের হয়ে বিশ্বকাপ জয়ের পর অনন্য এক সম্মান পেলেন দুই মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ এবং পাবলো গাভি। আন্দালুসিয়া অঞ্চলের ছোট্ট শহর ‘লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা’ থেকে উঠে আসা এই দুই তারকার নিজ শহর থেকে তাদের শারীরিক ওজনের সমান ওজনের বিখ্যাত স্থানীয় টমেটো উপহার হিসেবে দেওয়া হয়েছে।
মাদ্রিদের রাজপথে প্রায় ২০ লাখ মানুষের অংশগ্রহণে চ্যাম্পিয়ন দলের জমকালো উদযাপনের পর তারা নিজ শহরে ফেরেন। শহরটিতে পৌঁছালে স্থানীয় সিটি কাউন্সিল তাদের এক রাজকীয় সংবর্ধনা প্রদান করে। শহরের বহু পুরোনো ও ঐতিহ্যবাহী রীতি মেনেই এই উপহার প্রদান করা হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দুই তারকার সম্মানার্থে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। এর মধ্যে ‘মারিসমাস’ স্টেডিয়ামের নতুন নাম রাখা হচ্ছে ‘ফ্যাবিয়ান রুইজ’ স্টেডিয়াম এবং ‘সান সেবাস্টিয়ান’ স্টেডিয়ামের নতুন নাম হচ্ছে ‘পাবলো পায়েজ গ্যভিরা’ স্টেডিয়াম। উল্লেখ্য যে, ফ্যাবিয়ান রুইজ তার ক্যারিয়ারের শুরুতে ‘লোস পালাসিওস সিএফ’ দলে খেলতেন এবং গাভি মাত্র ছয় বছর বয়সে ‘লা লিয়ারা বালম্পি’ ক্লাবের ইয়ুথ সিস্টেমে যোগ দিয়েছিলেন। এই দুটি স্টেডিয়াম মূলত উক্ত ক্লাবগুলোর নিজস্ব মাঠ।
সিটি কাউন্সিল শহরের ‘হুয়ান হোসে ভাকেরো’ অ্যাভিনিউতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপনেরও পরিকল্পনা করেছে। এই মনুমেন্টটি রুইজ, গাভি এবং ২০১০ সালের বিশ্বজয়ী দলের উইঙ্গার হেসুস নাভাসের সম্মানে তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই খেলোয়াড়রা এই স্মৃতিস্তম্ভের একটি মডেল উন্মোচন করবেন।
স্পেন ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক শিরোপা জয় করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























