ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগরীর ৩ কমিটি বিলুপ্ত সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের সুপারিশ বাংলাদেশে ১০০ কোটি টাকার টিসিসিএ কারখানা গড়ছে এসআর গ্রুপ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ ইন্দোনেশিয়ার কারাগারে বিলাসবহুল জীবন, বরখাস্ত ৫ কর্মকর্তা বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়: তালিকায় বাংলাদেশের ৪ শিক্ষাপ্রতিষ্ঠান পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক

২৪ জুলাই মুক্তি পাচ্ছে জয়-মৌ অভিনীত সিনেমা ‘স্নেহের বন্ধন’

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৪ জুলাই মুক্তি পাচ্ছে জয়-মৌ অভিনীত সিনেমা ‘স্নেহের বন্ধন’

দেশের প্রেক্ষাগৃহে দুই মাস পর নতুন সিনেমার জোয়ার ফিরতে শুরু করেছে। কোরবানির ঈদের পর দীর্ঘ বিরতির পর গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘মাস্তুল’ ও ‘বাপজান’। সেই ধারাবাহিকতায় আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’।

কামরুজ্জামান পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমাটি প্রথম সপ্তাহে দেশের ২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক মো. শাহ আলম। দীর্ঘদিন পর পারিবারিক আবহের একটি সিনেমা নিয়ে সংশ্লিষ্টরা বেশ আশাবাদী।

সিনেমাটি নিয়ে অভিনেতা জয় চৌধুরী বলেন, “পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘স্নেহের বন্ধন’। একটা সময় আমাদের দেশে এই ধরনের ছবিই দর্শক বেশি দেখতেন। কিন্তু গত কয়েক বছরে মারপিটের নামে পর্দায় ভায়োলেন্সই বেশি দেখানো হচ্ছে। এটা সমাজের জন্যও ক্ষতিকর।”

পড়ুন>> ডোমারে বাদীকে ফাঁসাতে নিজের মাথা ফাটিয়ে থানায় মিথ্যা অভিযোগ

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, দর্শক ভালো গল্পের সিনেমা দেখতে চান। তাই আশা করছি, নির্মাতারা আবার নব্বইয়ের দশকের মতো পারিবারিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে আগ্রহী হবেন।” দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা মুক্তির ধারায় ছবিটি প্রেক্ষাগৃহে ইতিবাচক সাড়া পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

প্রযোজক মো. শাহ আলমের প্রত্যাশা, পারিবারিক গল্প, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘স্নেহের বন্ধন’ দর্শকদের ভালো লাগবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৪ জুলাই মুক্তি পাচ্ছে জয়-মৌ অভিনীত সিনেমা ‘স্নেহের বন্ধন’

আপডেট সময় : ০৬:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬