রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান: সরঞ্জাম উদ্ধার
- আপডেট সময় : ০১:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪১৩ বার পড়া হয়েছে
রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান: সরঞ্জাম উদ্ধার
রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান: সরঞ্জাম উদ্ধার।
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় মাসব্যাপী অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) বা বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটি থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে সেনাবাহিনী।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর এই বিশেষ অভিযান চলে।
অভিযানে সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় কেএনএ-এর সামরিক শাখা কুকি ন্যাশনাল আর্মির (কেএনএ) একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালানোর কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
পড়ুন>> চিলাহাটিতে অধ্যক্ষের অবহেলায় কারণে মাদ্রাসা প্রায় অচলাবস্থা: সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ
আইএসপিআর বলছে, সেখান থেকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তায় ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























