রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে দুই জনের কারাদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে দুই জনের কারাদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে দুই জনের কারাদণ্ড

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে দুই জনের কারাদণ্ড
রিয়াজুল ইসলাম ও আরমান আলী

 

 

রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে দুই জনের কারাদণ্ড

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনলাইন ক্যাসিনোতে জড়িত থাকার দায়ে রিয়াজুল ইসলাম (৩১) ও আরমান আলী (২৪) নামে দু’ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ আগষ্ট) রাত ৯টায় উপজেলার মীরডাঙ্গী বাজারের দোকান থেকে এবং গাজিরহাট বাজারের দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতার রিয়াজুল ইসলাম উপজেলার সন্ধ্যারই সরকার পাড়া গ্রামের মৃত: সইদুল ইসলামের ছেলে ও আরমান আলী উপজেলার মুনিষগাঁও গ্রামের কলিমউদ্দিনের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান অনলাইন জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দু’জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

পড়ুন>> মহাদেবপুর সাব-রেজিস্টার অফিস সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ক্যাসিনোসহ সব ধরনের জুয়ার বিরুদ্ধে যৌথবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

ওসি আরশেদুল হক জানান, দণ্ডিত দু’জনকে শনিবার ৩০ আগষ্ট সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!