ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই গান বারবার মাথায় বাজার বৈজ্ঞানিক রহস্য পুলিশের ডিআইজি পদমর্যাদার ৫ কর্মকর্তার রদবদল ইন্টার মায়ামির হয়ে শততম গোল করে অনন্য উচ্চতায় মেসি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নিয়োগ, আবেদন যেভাবে কাতারে চাকরির সুযোগ: ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি আদিবাসীদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বান্দরবানে সমাবেশ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণ: প্রতীকহীন ভোটে বাড়ছে দায়বদ্ধতা মাধবপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু রাজনৈতিক মিথ্যা মামলার বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতিতে অটল

বিশ্বকাপ জয়ের পর ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ জয়ের পর ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল

ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক ফক্স ফাইভের প্রকাশিত একটি ভিডিওতে এই দৃশ্যটি ধরা পড়ে।

বিশ্বকাপ ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ইয়ামালের সঙ্গে হাত মেলান এবং এরপর তার গলায় পদক পরিয়ে দেন। এসময় ট্রাম্পকে ইয়ামালের কাঁধে চাপড়ে বাহবা দিতেও দেখা গেছে। ফাইনাল ম্যাচটি মাঠে বসেই উপভোগ করেন ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার বিতরণী মঞ্চে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত থেকে তিনি বিজয়ী স্পেনের খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন।

পড়ুন>> যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার কিছু খণ্ডিত ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর বেশ আলোচনার জন্ম দেয়। তবে ফক্স ফাইভের সম্পূর্ণ ভিডিওটি পরবর্তীতে বিষয়টির পরিষ্কার চিত্র তুলে ধরে।

মাত্র ১৯ বছর বয়সে নিজের অভিষেক বিশ্বকাপেই বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন লামিন ইয়ামাল। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ জয়ের এই সাফল্য তার ক্যারিয়ারের জন্য একটি স্মরণীয় অর্জন হয়ে থাকবে।

এদিকে, বিশ্বকাপের সেরা খেলোয়াড় ‘গোল্ডেন বল’ জয়ী রদ্রিও ২০২৬ সালের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ শিরোপা জয়ী ইয়ামালকে ঘিরেও এখন ব্যালন ডি’অরের আলোচনা জোরালো হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ জয়ের পর ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল

আপডেট সময় : ০৮:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬