ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ: চলছে রং তুলির আল্পনা

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৪০১২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ: চলছে রং তুলির আল্পনা

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ: চলছে রং তুলির আল্পনা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। উপজেলায় ১৯টি পূজা মন্ডপে প্রতিমার গায়ে রং তুলির আল্পনার কাজ চলছে দ্রুত গতিতে।

অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ঘরে-বাইরে চলছে ব্যস্ততা। গৃহিণীরা ব্যস্ত রয়েছেন ঘর-বাড়ি গোছানোসহ নানা রকম মিষ্টান্ন সামগ্রী তৈরিতে। পূজো উপলক্ষ্যে নতুন জামা-কাপড় কেনার ভীড় জমেছে দোকানে দোকানে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূজায় আগত ভক্তবৃন্দের আহার্য্যে জন্য প্রতি মন্ডপে ৫শ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার।

পড়ুন>> রাঙামাটি মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের ইন্টার্নদের পথচলা শুরু

জানা গেছে, আসন্ন শারদীয় দূর্গোৎসবে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে উপজেলা সদরের কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির সহ ১৫টি, বলদিয়া ইউনিয়নে ২টি,জয়মনিরহাট ইউনিয়নে ১টি,আন্ধারীঝাড় ইউনিয়নে ১টি সহ সর্বমোট ১৯টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও মাত্র একটি হিন্দু পরিবারে বসন্তকালীন দূর্গোৎসব পালিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার সাহা বলেন, এ বছর ১৯ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। আগামী ২৭সেপ্টেবর শুক্রবার মহা ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে চারদিন ব্যাপি এ দূর্গোৎস পালিত হবে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে পূর্ণ আশ্বাস পাওয়া গেছে। আমরা আশা করছি প্রতিবারে ন্যায় এবারও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দূর্গোৎসব উদযাপন করতে পারব।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভেজাল টিএসপি সার ধ্বংস: তথ্য মেলেনি সরবরাহকারীর

উপজেলা নির্বাহী কর্মকর্ত দীপ জন মিত্র বলেন, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের নিরাপত্তার জন্য মনিটরিং টিম করা হয়েছে এবং উপজেলায় একটি কন্টোল রুম করা হয়েছে। পূজায় আগত ভক্তবৃন্দ যাতে নির্বিঘ্নে মন্ডপগুলোতে ঘুরতে পারে সে জন্য আইন শৃঙ্খলা ও ট্রাফিকের ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি সকলের প্রচেষ্টায় এবারের পূজা উৎসব মুখোর হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ: চলছে রং তুলির আল্পনা

আপডেট সময় : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫