ভূরুঙ্গামারীর দুটি গ্রামে আহলে হাদিসের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীর দুটি গ্রামে আহলে হাদিসের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীর দুটি গ্রামে আহলে হাদিসের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২ মে, ২০২২
ভূরুঙ্গামারীর দুটি গ্রামে আহলে হাদিসের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুইটি গ্রামে ঈদুল ফিতরের অগ্রিম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে । নামাজে দুটি গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার অংশগ্রহণ করে।
আজ সোমবার রমজানের ত্রিশ রোজা পূর্ণ হওয়ায় আগামীকাল মঙ্গলবার ঈদ উদযাপন করবে ভূরুঙ্গামারীর সকল ধর্ম প্রাণ মুসলমান। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদ উদযাপন করেছে আহলে হাদীস নামের একটি সংগঠন। যুগ যুগ ধরে ভূরুঙ্গামারীর সকল ধর্মপ্রাণ মুসলমান ঈদ, রোজা ও যে কোন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন নিজ দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে। কিন্তু চিরাচরিত এই প্রথাকে ভেঙ্গে গত কয়েক বছর থেকে রোজা ও ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের সময়ের সাথে তাল মিলিয়ে আহলে হাদীস নামের এই সংগঠন।সোমবার (২ মে) সকাল ৮টায় পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের জামাল উদ্দিন হাজির বাড়ি সংলগ্ন জামে মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোকছেদুল ইসলাম। অপর দিকে একই ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা আশরাফুল ইসলাম।
ভূরুঙ্গামারী থানার উপ- পরিদর্শক নুর আলম ও ধঞ্জয় রায়ের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল এতে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পাইকেরছড়া ইউনিয়নের দুটি গ্রামের মসজিদে ইদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ নামাজ পড়াকে কেন্দ্রকে করে সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এটি পুলিশের রুটিন ওয়ার্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!