ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বাঁচাতে স্পেনে কর্মীদের টাই না পরার আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ২৮২ বার পড়া হয়েছে

বিদ্যুৎ বাঁচাতে স্পেনে কর্মীদের টাই না পরার আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন: গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা তাপপ্রবাহে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও বিদ্যুতের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারি-বেসরকারি সব কর্মীকে টাই পরা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
শুক্রবার রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে টাই ছাড়া স্যুট পরে আসেন স্পেনের প্রধানমন্ত্রী। তারপর নিজ বক্তব্যের শুরুতে এ বিষয়টিতে সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা দেখছেন, আমি আজ টাই পরিনি; এবং আমি চাই, এখন থেকে মন্ত্রিসভার সব সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মী শীত আসার আগ পর্যন্ত টাই পরা থেকে বিরত থাকবেন।যদি আমরা এই গ্রীষ্মে টাই না পরে চলা অভ্যাস করতে পারি, তাহলে দু’টি উপকার হবে- প্রথমত, গরমজনিত অস্বস্তি কম হবে এবং দ্বিতীয়ত, আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারব। এমনিতে গ্রীষ্মকালে স্পেনের গড় তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও কিছু কম। তবে চলতি বছরের গ্রীষ্মে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও দীর্ঘ তাপপ্রবাহ শুরু হয়েছে। জুলাই মাসের বড় সময়জুড়ে স্পেনের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় দেশটির দক্ষিন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠেছিল।ব্যাপক এই তাপপ্রবাহে জুলাই মাসে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে স্পেনে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যুৎ বাঁচাতে স্পেনে কর্মীদের টাই না পরার আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২