একাদশে খুব শিগগিরই ভর্তি শুরু করতে পারবো মনে হয় : শিক্ষামন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
একাদশে খুব শিগগিরই ভর্তি শুরু করতে পারবো মনে হয় : শিক্ষামন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী কুড়িগ্রামে ঐতিহ্যবাহী শহীদ মিনার ও শাপলা চত্বর ভাঙায় জনমনে ক্ষোভ চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে- পর্যটন মন্ত্রী মইজ্যারটেক চেকপোস্টে বিশাল ইয়াবা চালানসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ

একাদশে খুব শিগগিরই ভর্তি শুরু করতে পারবো মনে হয় : শিক্ষামন্ত্রী

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০
দিপু মনি

একাদশে খুব শিগগিরই ভর্তি শুরু করতে পারবো মনে হয় : শিক্ষামন্ত্রী

খুব শিগগিরই অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি শুরু করার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনার মধ্যেই তো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দিতে পারলাম। এখন সামনে তাদের কলেজে ভর্তির বিষয়। যেহেতু অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, তাই একাদশে খুব শিগগিরই ভর্তি শুরু করতে পারবো বলে মনে হয়। আর, অনুকূল পরিবেশ সৃষ্টির আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে করোনাকালীন সংকট নিয়ে বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর  অষ্টম পর্বে  বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি বিপি বিরাট কর্মযজ্ঞ কয়েক লাখ শিক্ষার্থী অভিভাবক শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিরাট সংখ্যক মানুষ এ কর্মযজ্ঞে সাথে জড়িত ভাইরাস সংক্রমণের এই মুহূর্তে তাদের নিরাপত্তা আমরা ভাবছি তাই অনুকূল পরিবেশ সৃষ্টির আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়ার কথা ভাবছি না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনার দুঃসময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টিভিতে ক্লাস চলছে। অনলাইনেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ সমযয়েও শিক্ষার্থীরা যাতে পড়ালেখার সাথে সম্পৃক্ত থাকে সে বিষয়টি নিয়ে আমরা ভাবছি। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের পরিচালনায় এতে আলোচক হিসেবে আরও অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর  এবং দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার বিভাষ বাড়ৈ। 

কারিগরি শিক্ষাখাতে বিদ্যমান কিছু সমস্যার কথা তুলে ধরেন বিভাষ বাড়ৈ। 

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় বিজয় টিভির পর্দায়। ইত্তেফাক, ভোরের কাগজ ও দৈনিক শিক্ষার ফেসবুজ পেজ থেকেও প্রচার করা হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!