ইউপি চেয়ারম্যান পদে নিজেই মাইকে প্রচারণা চালাচ্ছেন ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা চেয়ারম্যান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইউপি চেয়ারম্যান পদে নিজেই মাইকে প্রচারণা চালাচ্ছেন ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা চেয়ারম্যান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলার আসামিকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ মৃত্যু ও ১৫৭১ নতুন রোগী দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায় ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায়

ইউপি চেয়ারম্যান পদে নিজেই মাইকে প্রচারণা চালাচ্ছেন ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা চেয়ারম্যান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
ইউপি চেয়ারম্যান পদে নিজেই মাইকে প্রচারণা চালাচ্ছেন ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা চেয়ারম্যান

ইউপি চেয়ারম্যান পদে নিজেই মাইকে প্রচারণা  প্রচারণা চালাচ্ছেনভূরুঙ্গামারীর সাবেক উপজেলা চেয়ারম্যান।  “আমাকে ভোট দিন। আমি নির্বাচিত হলে আগের মতো শহরের ড্রেন ও রাস্তা ঘাট পরিস্কার করবো।” এভাবেই অটো রিকসায় দাঁড়িয়ে মাইক যোগে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার।

নির্বাচন পাগল এই সাবেক উপজেলা চেয়ারম্যান এবার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। অর্থ বাচাতে এবং নিজের বক্তব্য জানাতে এভাবে প্রচারণা চালাচ্ছেন বলে তিনি জানান। গত উপজেলা পরিষদ নির্বাচনে হেরে যাবার পর তিনি জাকের পার্টির প্রার্থী হিসাবে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করেন।

উল্লেখ্য তিনি একাধিকবার জাতীয় সংসদ, উপজেলা পরিষদ এবং ইউপি নির্বাচন করেছেন। পেশায় তিনি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।তিনি একবার উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নেরও ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০০৯ সালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এসময় স্থানীয় সাধারণ ভোটাররা টাকা,চাল,মুড়ি ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতা করেছিলেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর তিনি ড্রেন পরিস্কার ও রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতায় অধিকাংশ সময় ব্যয় করেন।

এ ছাড়া নিয়মিত পাগল ও বেওয়ারিশ কুকুর নিধন করেন। তার এই বিরল কাজের জন্য বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে সাদা মনের মানুষ হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন। তাই এবারও তার নির্বাচনী মূল বক্তব্য এটিই। আলাপকালে তিনি জানান, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ ইউনিয়নের উন্নয়নের জন্য পরিশ্রমী,ত্যাগী ও যোগ্য প্রার্থী দরকার। আমি এ ইউনিয়নের সেবা এবং শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ভোট প্রার্থনা করছি। তিনি মোটর সাইলে প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ৩১ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!