ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গকসু নির্বাচনে ভিপি ইয়াসিন এবং জিএস রায়হান নির্বাচিত

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৪৮৯৯ বার পড়া হয়েছে

ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং জিএস মো. রায়হান খান। ছবি নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গকসু নির্বাচনে ভিপি ইয়াসিন এবং জিএস রায়হান নির্বাচিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন মো. রায়হান খান। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন।

এবারের নির্বাচনে গকসুর ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৬৩ জন প্রার্থী। গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র বিতরণ চলে ২৬–২৮ আগস্ট পর্যন্ত।

যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয় ১৪ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় প্রতিটি প্রার্থীর ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

গকসু নির্বাচন কমিশনের মুখপাত্র ফুয়াদ হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ভোট পরিচালনার কাজে ৩৮ জন শিক্ষক পোলিং অফিসার ও সমানসংখ্যক সহকারী পোলিং অফিসার ছিলেন।

শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল ৩০০ পুলিশ সদস্য, এবং তদারকিতে ছিলেন ডিজিএফআই, এনএসআই ও ডিবি কর্মকর্তারা।

দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (গকসু) চালু রয়েছে।
প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে।

সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতায় নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দীর্ঘ পাঁচ বছর পর এটাই গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গকসু নির্বাচনে ভিপি ইয়াসিন এবং জিএস রায়হান নির্বাচিত

আপডেট সময় : ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫