দৌলতপুরে বিএনপি নেতা সাবেক প্রধান শিক্ষক চাঁদ মল্লিকের ইন্তেকাল
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারি, প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চাঁদ মল্লিক (৮৫) বার্ধক্য জনিত কারণে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…… ওয়া ইন্না ইলাহি রাজিউন)
বিএনপি নেতা চাঁদ মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের সান্তনা দেন ও সমবেদনা জ্ঞাপন করেছেন দৌলতপুরের সাবেক সংসদ সদস্য , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
মৃত্যুকালে চাঁদ মল্লিক অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এ দিকে শুক্রবার চাঁদ মল্লিকের নামাজে জানাযা শেষে প্রাগপূর গোরস্থানে দাফন করা হয়। এতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।
Leave a Reply