দুর্যোগে বাংলাদেশের পাশে চীন: রেড ক্রিসেন্টকে ১ লাখ ডলার সহায়তা
- আপডেট সময় : ০৯:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পুনর্ব্যক্ত করেছেন যে, বাংলাদেশ যখনই কোনো দুর্যোগ বা মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, চীন বরাবরই তার পাশে দাঁড়িয়েছে। বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) জাতীয় সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির জন্য ১ লাখ মার্কিন ডলারের জরুরি আর্থিক সহায়তা হস্তান্তর করেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এই অর্থ অনুদান হিসেবে দেওয়া হয়েছে। সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বিডিআরসিএস যে জরুরি কার্যক্রম পরিচালনা করছে, তাতে সহায়তার লক্ষ্যেই এই অর্থ প্রদান করা হয়েছে। বিডিআরসিএস-এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম সংস্থার পক্ষে এই সহায়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এই কঠিন সময়ে চীনের জনগণ বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি, লাখ লাখ মানুষের পানিবন্দি হওয়া এবং কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই অনুদান বাংলাদেশের জনগণের প্রতি চীন সরকার ও জনগণের আন্তরিক উদ্বেগ এবং সংহতির প্রতিফলন।
রাষ্ট্রদূত আরও জানান, জরুরি সহায়তার বাইরেও চীন বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি এবং বন্যা মোকাবিলার সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি সক্ষমতা শক্তিশালী করতে নিয়মিত কাজ করছে। গত বছর চীন বিডিআরসিএস-কে যে জরুরি সরঞ্জাম দান করেছিল, তা বর্তমানে চলমান বন্যা মোকাবিলায় কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। রাষ্ট্রদূত মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রয়োজনে বিডিআরসিএস স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























