ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

বহরমপুরে দুর্গাপূজা মণ্ডপে ট্রাম্প ও ড. ইউনূসের প্রতিমা, বিতর্কে দর্শনার্থীরা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৫১০০ বার পড়া হয়েছে

বহরমপুরে দুর্গাপূজা মণ্ডপে ট্রাম্প ও ড. ইউনূসের প্রতিম। ছবি নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বহরমপুরে দুর্গাপূজা মণ্ডপে ট্রাম্প ও ড. ইউনূসের প্রতিমা, বিতর্কে দর্শনার্থীরা

বহরমপুরে দুর্গাপূজা মণ্ডপে ট্রাম্প ও ড. ইউনূসের প্রতিমা, বিতর্কে দর্শনার্থীরা।
ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপে রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর রূপে প্রতিমা প্রদর্শনকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের অসুর প্রতিমা হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কমিটির মুখপাত্রের ভাষ্য, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং ভিসা ব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তাকে বন্ধু ভাবলেও ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন।”

পড়ন>> স্থায়ী ক্যাম্পাস ফেরতের দাবিতে বিআইএইচএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

অন্যদিকে, খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর হিসেবে প্রতিমূর্তি দেওয়া হয়েছে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের। প্রতিমার পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিচ্ছিন্ন মাথাও রাখা হয়েছে। আয়োজকরা জানান, ‘ধ্বংস’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির প্রতি হুমকি প্রতীকীভাবে দূর করার বার্তা দেওয়া হয়েছে।

এমন প্রতিমা প্রদর্শনে দর্শনার্থীদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। কেউ এটিকে সাহসী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে ধর্মীয় উৎসবের সঙ্গে রাজনীতিকে যুক্ত করাকে অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন।

তবে বিতর্ক সত্ত্বেও মণ্ডপ দুটিতে ভিড় উপচে পড়েছে। পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা ভারত ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য টানাপোড়েনের প্রতিফলনও বহন করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বহরমপুরে দুর্গাপূজা মণ্ডপে ট্রাম্প ও ড. ইউনূসের প্রতিমা, বিতর্কে দর্শনার্থীরা

আপডেট সময় : ১০:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫