ভূরুঙ্গামারীতে যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
- আপডেট সময় : ০৯:২০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৫১০১ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
ভূরুঙ্গামারীতে যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তের নেতৃত্বে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনার টিম এবং ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর টিম উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় তারা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইন্দ্র প্রসাদ দেব মন্দির, আঙ্গারীয়া সনাতন পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, আঙ্গারীয়া ধনীটারী সার্বজনীন দুর্গা মন্দির, বাগভান্ডার বড়বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পূজা মণ্ডপের কমিটির সদস্যরা জানান, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হচ্ছে, কোন প্রকার বিশৃঙ্খলা নেই।
পরিদর্শনকালে উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আমরা প্রতিনিয়ত পূজা মণ্ডপ পরিদর্শন করছি। আজ বেশ কয়েকটি মণ্ডপে গিয়েছি, সবখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সকলে মিলেমিশে পূজা উদযাপন করছে, কোনো বিশৃঙ্খলা নেই।
পড়ুন>> নওগাঁয় বিভিন্ন মন্দিরে অনুদান ও প্রসাদ বিতরণ
হিন্দু ধর্মানুলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা, এ উৎসবে সবাই যেন আনন্দে অংশ নিতে পারে সেজন্য আমরা সর্বদাই তাদের পাশে থাকবো।
এসময় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























