সুন্দরগঞ্জে সাংবাদিক ও তার পিতাকে মারপিট
- আপডেট সময় : ০৯:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ১৯৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক সাংবাদিক ও তার পিতার উপর হামলা চালিয়ে মারপিট করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত সাংবাদিকের পিতা তাজুল ইসলাম দুদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সাংবাদিক খাইরুল ইসলাম নয়ন বাদি হয়ে থানায় এজাহার দাখিল করেন।
মামলার এজাহার ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে সাংবাদিক নয়নের পিতা তাজুল ইসলাম দুদুর সাথে প্রতিবেশি ফুলমিয়া গংয়ের জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন হতে বিরোধসহ দুদুর বাড়ি ভাংচুর ও মারপিট করে আহত করার মামলা চলে আসছিল। যা এখনো আদালতে বিচারাধীন। এরই জেরে গত বৃহস্পতিবার(২০ ্অক্টোবর) পূর্ব পরিকল্পিতভাবে ফুল মিয়া ও ছেলে বদবল নিয়ে দৈনিক ভোরের সময় পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও কীটনাশক ব্যবসায়ি পাইকারী মালামাল ক্রয়ের জন্য বাড়ি থেকে রওয়ানা হওয়া মাত্র খাইরুল ইসলাম নয়নকে অতর্কিত আক্রমণ করে মারপিট করতে থাকে। এসময় তার পিতা তাজুল ইসলাম দুদু ছেলেকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাকেও এলোপাথারি মারপিট ও ধারালো ছুরি দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে এবং নয়নের পকেটে থাকা এক লক্ষ টাকা জোরপূর্বক বের করে নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাজুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সাংবাদিক নয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























