ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই শহরে বসবাস করছেন। প্রায় ১৬ বছর আগে কাজের সূত্রে ভারতে আসার পর শহরটি তার কাছে এখন নিজের বাড়ির মতো হয়ে উঠেছে। এখানে তার গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক। সম্প্রতি মুম্বাইয়ে জার্মান ফ্যাশন ব্র্যান্ড স্টার্নহেগেনের নতুন কালেকশনের এক প্রদর্শনীতে যোগ দিয়ে নিজের ব্যক্তিজীবন ও বলিউডের খান পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। লারিসা সাফ জানিয়ে দেন, খান পরিবার তার নিজের পরিবারের মতোই। শাহরুখ খান ও তার পরিবারের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের জীবনবোধ এবং নিজেদের প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। তার কাছে মুম্বই এখন আর শুধু কাজের শহরই নয়, বরং নিজের ঘরও যেন। যদিও খোলাসা করা হয়নি তেমন একটা এতদিন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মুম্বইয়ে আজিও লাক্স উইক-এন্ডে জার্মান ফ্যাশন ব্র্যান্ড স্টার্নহেগেনের নতুন কালেকশনের প্রদর্শনীতে হাজির হয়েছিলেন তিনি। জীবনে তারা যা অর্জন করেছেন, যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষ হিসেবে তারা যেমন-এসব কিছুর জন্য তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আরিয়ানসহ পরিচিতজনদের সহযোগিতা তার ভারতে থাকার পথ সহজ করেছে কি না, এমন প্রশ্নে লারিসা জানান, তার সহযোগিতার পরিসর কেবল একজনকে ঘিরে নয়।

আরিয়ান খানের প্রশংসায় লারিসা বলেন, আরিয়ান অত্যন্ত বুদ্ধিমান ও নিজের কাজে দৃঢ়প্রতিজ্ঞ। অনেক সময় মানুষ ভাবে আরিয়ানের সবকিছুই সহজলভ্য, কিন্তু আসলে সে তার নিজস্ব বিশ্বাস ও স্বপ্নের জন্য কঠোর লড়াই করছে। পরিচালক হিসেবে আরিয়ানের অভিষেক হওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটির শুটিং সেটে গিয়ে তিনি আরিয়ানের কর্মদক্ষতা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। লারিসা জানিয়েছেন, ভবিষ্যতে আরিয়ানের পরিচালনায় কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে তার। তবে আরিয়ানের সঙ্গে বিশেষ সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শোনা যায়, সে বিষয়ে সরাসরি কোনো ইঙ্গিত না দিয়ে তিনি জানিয়েছেন যে, ভারতে তার সম্পর্কের পরিধি অনেক বিস্তৃত। এখানে তার অনেক আপনজন রয়েছেন এবং ব্রাজিলের চেয়েও ভারতেই তার পরিবারের সদস্য সংখ্যা বেশি বলে তিনি মন্তব্য করেন। তার মতো কাজে দক্ষ একজন পরিচালকের অধীনে কাজ করতে সবাই চাইবে।

শাহরুখ খানের বিষয়ে লারিসা বলেন, কিংবদন্তি এই তারকা সবসময় তার কাছে এক নম্বর। তার কাজের ধারা ও সাফল্যের গল্প থেকে শেখার মতো অনেক কিছুই রয়েছে। অন্যদিকে নিজের পেশাগত জীবন নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী সামনে হরর সিনেমা ‘১৯২০: কোল্ড উইন্টার’-এ অভিনয় করতে যাচ্ছেন। ভৌতিক সিনেমার প্রতি নিজের অনুরাগ প্রকাশ করে তিনি বলেন, ‘১৯২০’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি চলচ্চিত্র তিনি দেখেছেন। এমনকি ছবিগুলো দেখে নিজেও ভয় পেয়েছেন। এখন এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত, যার জন্য তিনি দীর্ঘসময় অপেক্ষায় ছিলেন। দীর্ঘ ১৬ বছরের প্রবাস জীবন শেষে এখন নিজেকে ব্রাজিলের চেয়েও বেশি ভারতীয় মনে করেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। আমি খুবই আনন্দিত। ‘১৯২০: কোল্ড উইন্টার’ এ আমার ঠিক সেই ধরনের চরিত্র, যার জন্য আমি অপেক্ষায় ছিলাম। হরর সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। ‘১৯২০’ ফ্র্যাঞ্চাইজির সবগুলো সিনেমাই দেখেছি। ভৌতিক সিনেমার ভক্ত হওয়ায় ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিতও তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা

আপডেট সময় : ১২:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬