শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের
- আপডেট সময় : ১১:১৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের সক্ষমতা যাচাইয়ের আন্তর্জাতিক সূচক আর্টন ক্যাপিটালের ২০২৬ সালের রিয়েল-টাইম তালিকায় বাংলাদেশের উন্নতি হয়েছে। গত ২৫ নভেম্বর প্রকাশিত নতুন এই প্রতিবেদনে বাংলাদেশ আগের চেয়ে ৯ ধাপ এগিয়ে ৯১তম অবস্থানে উঠে এসেছে, যেখানে গত বছর দেশটির অবস্থান ছিল ১০০তম। এই সূচক তৈরিতে বিভিন্ন দেশের পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ই-ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) সুবিধা বিবেচনা করা হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পাসপোর্টধারীরা ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে বিশ্বের ১৩৮টি দেশে আগাম ভিসা ছাড়াই এবং ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল বা ইটিএ সুবিধার মাধ্যমে ভ্রমণ করতে পারেন। তালিকার দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর ও মালয়েশিয়া (স্কোর ১৭৫) এবং তৃতীয় স্থানে রয়েছে স্পেন (স্কোর ১৭৪)। ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ রয়েছে, যার মধ্যে বেলজিয়াম, জার্মানি ও সুইডেন অন্যতম। এ ছাড়া মাল্টা ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড।
নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ১৫টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এছাড়া ২৮টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়া যায়। দক্ষিণ সুদান ও ইরিত্রিয়ার সাথে যৌথভাবে ৯১তম অবস্থানে থাকলেও, ১৯৯টি দেশ ও অঞ্চলের পৃথক ইন্ডিভিজুয়াল র্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল বাংলাদেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। এই অঞ্চলে বাংলাদেশের পেছনে কেবল পাকিস্তান ও আফগানিস্তান রয়েছে। আর্টন ক্যাপিটাল তাদের তালিকায় গ্লোবাল এবং ইন্ডিভিজুয়াল—দুই ধরনের র্যাংকিং ব্যবস্থা অনুসরণ করে, যেখানে গ্লোবাল সূচকে সমস্কোরধারী দেশগুলোকে যৌথ অবস্থানে রাখা হয়েছে।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















