ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ডে ৩১ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি জ্বালানিবাহী লরি। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রিং রোডে লরিটি উলটে গিয়ে এর ভেতরে থাকা দাহ্য পদার্থ ছড়িয়ে পড়লে পাশের অন্তত ২০টি যানবাহনে আগুন ধরে যায়। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২১ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় সন্ধ্যায় ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে দমকল বাহিনীকে সতর্ক করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তা আরও ছড়িয়ে পড়া থেকে রক্ষা করেন। অগ্নিকাণ্ডের ফলে রিং রোডের ওই গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত পথটি বন্ধ করে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া কয়েক ডজন অ্যাম্বুলেন্সের মাধ্যমে হতাহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর পেছনে কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনার তদন্তে কাজ চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ডে ৩১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬