ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই রুটে নিয়মিত সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। এর আগে গত ৩০ নভেম্বর পর্যন্ত এই রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল।

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবর হুতি গোষ্ঠীর হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। রিয়াদে ফ্লাইট ফের চালুর পরবর্তী পদক্ষেপ বা সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে যাত্রীদের সুবিধার্থে সৌদি আরবের অন্য তিনটি গন্তব্যে অর্থাৎ ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। এই রুটগুলোর সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিমানের নির্দেশনায় বলা হয়েছে, যাদের রিয়াদ যাওয়ার প্রয়োজন, তারা চাইলে আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম বা মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে পৌঁছাতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য বা টিকিট সংক্রান্ত সহায়তার জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে সরাসরি ফ্লাইটের পাশাপাশি ট্রানজিট ফ্লাইটগুলোতেও বড় ধরনের বিঘ্ন ঘটেছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

আপডেট সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬