শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১২:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং বাস্তবতার মধ্যে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে ইচ্ছুক। এই সংবাদের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসী এবং সাজাপ্রাপ্ত আসামির জন্য বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া দেশে ফেরার সুযোগ নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে যদি দেশে আসতে হয়, তবে তাকে হাতকড়া পরিহিত বন্দী হিসেবেই ফিরতে হবে। এ সময় তিনি আরও বলেন, অনেকেই মনের জ্বালায় টাকা খরচ করে এমন খবর প্রচার করতে পারেন। এর আগে, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে হুমায়ুন কবির জানান, তাদের দেশের সার্বিক নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও কূটনীতিকদের জানানো হয়েছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























