ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা গ্রামে আমগাছ থেকে সুরুজ মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । ঘটনার আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন । এর আগে তাঁর ঘর বাইরে থেকে শিকলবদ্ধ অবস্থায় পাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন তাঁর ছেলে ।
স্থানীয় লোকজন, আত্মীয়স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া মানসিক অসুস্থতায় ভুগছিলেন । গত ২২ নভেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে তিনি নিজ ঘরে ছিলেন । পরদিন সকাল ৬টার দিকে ছেলে নয়ন মিয়া (২২) ঘরে গিয়ে তাঁকে দেখতে পাননি ।
এ সময় ঘরটি বাইরে থেকে শিকলবদ্ধ ছিল । পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ২৩ নভেম্বর ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন তাঁর ছেলে।
পড়ুন>>জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রতিবেশী নজরুল মাস্টারের বাগানে কাজ করতে গিয়ে এক ব্যক্তি আমগাছে সুরুজ মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান । পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।
ঘিওর থানা পুলিশ জানায়, সুরুজ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন । তাঁর আরেক ভাইও একই ধরনের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে । এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























