ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক শরিকদের সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে চীন: সিএনএন যোগদানের দুই মাসেও বেতন পাননি ১২ হাজার ৮৩০ শিক্ষক নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা তাহিরপুরে গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী ইসলাম গ্রেপ্তার বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছাল এনসিপির প্রতিনিধিদল

যোগদানের দুই মাসেও বেতন পাননি ১২ হাজার ৮৩০ শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ আট মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক চাকরিতে যোগ দেন। তবে কর্মজীবনে প্রবেশের দুই মাস পার হতে চললেও অধিকাংশ শিক্ষক এখনো তাদের প্রাপ্য বেতনভাতা পাননি। ডিসেম্বরের শুরুতেই বেতন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।

শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের পে ফিক্সেশনের তথ্য iBAS++ সিস্টেমে উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরদের আইডিতে শো করছে না। ফলে বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। যদিও ব্যতিক্রম হিসেবে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহের কয়েকটি উপজেলার কিছু শিক্ষক বেতন পেয়েছেন। সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, ডিডিওর আইডি থেকে পে ফিক্সেশন ফরওয়ার্ড করার পরও তা হিসাবরক্ষণ কার্যালয়ে দৃশ্যমান হচ্ছে না। এছাড়া তথ্য সংশোধনের জন্য ফেরত পাঠালে এডিট মেনুতে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে সংশোধন জমা দেওয়ার সময় কারিগরি ত্রুটির বার্তা প্রদর্শিত হচ্ছে। এ বিষয়ে iBAS++ কর্তৃপক্ষের ভাষ্য, পে ফিক্সেশনের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়। কারিগরি জটিলতার কারণে বিলম্ব হতে পারে, তবে সমস্যার স্থায়ী সমাধান কবে নাগাদ হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা মেলেনি। এ বিষয়ে iBAS++ কর্তৃপক্ষ জানিয়েছে, পে ফিক্সেশনের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যোগদানের দুই মাসেও বেতন পাননি ১২ হাজার ৮৩০ শিক্ষক

আপডেট সময় : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬